খবর লাইভ : ঠান্ডায় জড়োসড়ো শিল্পাঞ্চল। জলপাইগুড়িতে ঘন কুয়াশা, পুরুলিয়ার রেকর্ড পারদপতন! ঠিক এভাবেই ছুটির সকালে ঘুম ভাঙলো বঙ্গবাসীর। কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল দেখলেন রাজ্যবাসী। পৌষের শেষ বেলায় বইছে হিমেল হাওয়া।আসানসোলে এদিন সকালের দিকে রাস্তায় সেভাবে মানুষজনের দেখা নেই, দৃশ্যমানতা একেবারেই কম। রাস্তার ধারে বিভিন্ন যায়গায় আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা ৯ -১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। দার্জিলিংকে হার মানাচ্ছে পুরুলিয়া । মকর সংক্রান্তির আগে কনকনে শীতের আমেজ দক্ষিণবঙ্গের এই জেলায় । আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি। বাঁকুড়াতেও রেকর্ড পারদ পতন।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না
উত্তরবঙ্গের ঘন কুয়াশার দাপট। রবিবার শীতের কামড়ের মাঝে সকালেও ঘন কুয়াশায় ছেয়ে আছে জলপাইগুড়ি। কয়েকদিন থেকে জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৯ -১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। শৈল শহর দার্জিলিং-এ কুয়াশা থাকলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে সকাল থেকেই ভিড় বাড়ছে পর্যটকদের। পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ অব্যাহত। হাওয়া অফিস বলছে আগামী মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
আলিপুরের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাজ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে দু’টি জেলায়। ঠান্ডায় একে অপরকে সমানে সমানে টক্কর দিচ্ছে উত্তরের দার্জিলিং এবং পশ্চিমের পুরুলিয়া। দুই জেলাতেই রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। এ ছাড়া, শিলিগুড়িতে ৭ ডিগ্রি সেলসিয়াস, বোলপুরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল তাপমাত্রার পারদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…