খবর লাইভ : কলকাতায় রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা! চলতি বছর সেভাবে শীত না পড়ায় ঠান্ডাপ্রেমীদের আক্ষেপের শেষ ছিল না। কবে কমবে তাপমাত্রার পারদ সেই দিকে হাঁ করে তাকিয়েছিলেন অনেকেই। অবশেষে তাঁদের জন্য সুখবর। কলকাতার তাপমাত্রা নামল ১২ ডিগ্রির ঘরে। কিন্তু, সেই শীতসুখ খুব একটা বেশি স্থায়ী হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। চলতি শীতের মরশুমে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। খাতায় কলমে শনিবারই ছিল মরশুমের শীতলতম দিন। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ। আগামী দু’তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা। বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। আর এর জেরেই আরও নেমেছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার থেকে ফের একবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার হতে পারে বৃষ্টিপাত।
আরও পড়ুনঃ নদীতে বাস! নেপালে মর্মান্তিক পরিণতি দুই ভারতীয়-সহ ১২ যাত্রীর
শহর কলকাতায় ১২ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। পৌষ সংক্রান্তির আগেই অনেকটাই কমল তাপমাত্রা। চার থেকে পাঁচ দিনের ফের একটা শীতের স্পেল চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই স্পেল চলার সম্ভাবনা রয়েছে।
তব বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে ফের একবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…