অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব ইডির!

খবর লাইভ :  আবগারি দুর্নীতি মামলায় চতুর্থ বারের জন্য আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে তিনবার নোটিশ পাঠানো হলেও ইডি দফতরে হাজিরা দেননি, দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ১৮ জানুয়ারির মধ্যে তাঁকে কেন্দ্রীয় এজেন্সির দিল্লির সদর দফতরে উপস্থিত হতে বলা হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে বিরোধী নেতৃত্বদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তুলছেন আপ নেতা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেফতার করেছে ইডি। ২২ ডিসেম্বর তাঁকে সমন পাঠিয়ে গত ৩ জানুয়ারি ইডি দফতরে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিন দলীয় কর্মীর আশঙ্কা করেছিলেন অরবিন্দকে গ্রেফতার করা হতে পারে। যদিও হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। উল্টে তিনি প্রশ্ন তুলেছেন দু বছর ধরে তদন্ত করেও কেন সিকি পয়সাও উদ্ধার করতে পারলেন না কেন্দ্রীয় গোয়েন্দারা? দুর্নীতি মামলায় মামলায় আদালতে জমা দেওয়া দ্বিতীয় চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছিল ইডি। এবারের সমনে কেজরি সাড়া দেবেন কী না তা এখনও স্পষ্ট নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago