আফগানিস্তানে কম্পনের জের! ফের কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর-সহ উত্তরাঞ্চল

খবর লাইভ : ফের কেঁপে উঠল রাজধানী শহর। বৃহস্পতিবার বেলার দিকে আচমকাই কম্পন অনুভূত হল দিল্লিতে। তবে শুধু রাজধানী শহরই নয় এদিন জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলাও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে খবর। পাশাপাশি বাদ যায়নি আফগানিস্তানও। এদিন হিন্দুকুশে বড়সড় ভূমিকম্প হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এদিন ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে।

আরও পড়ুনঃ শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের, লাল-হলুদে সই নতুন বিদেশি ফুটবলারের

পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও অনুভূত হয়েছে কম্পন। কেঁপে উঠেছে পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও। তবে এদিনের আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জেরেই প্রভাব পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তান-সহ ভারতের উত্তরাঞ্চলে। পাকিস্তানের লাহোর ও সংলগ্ন অঞ্চলে জোরাল কম্পন অনুভূত হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। এদিকে সূত্রের খবর, ভারতের রাজধানী শহরে ঘরের সিলিং ফ্যানের পাশাপাশি আসবাবপত্রও কেঁপে ওঠে বলে খবর। যার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিবাসীর মধ্যে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago