খবর লাইভ : সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই ফের ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। লক্ষ্য একটাই যেভাবেই হোক গায়ের জোরে জনজীবন বিপর্যস্ত করা। আর তা মাথায় রেখেই বৃহস্পতিবার বসিরহাটের ন্যাজাট থানা ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির। এদিন বেলা বাড়তেই ‘ট্রেনি সভাপতি’ সুকান্তর দাপাদাপি দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়। তাঁর দাবি, যেভাবেই হোক গ্রেফতার করতে হবে শেখ শাহজাহানকে। আর অবিলম্বে তা না করলে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত অ্যান্ড কোং। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ন্যাজাট। পুলিশ সূত্রে খবর, ন্যাজাট থানা এলাকায় ইতিমধ্যে ১৪৪ ধারা জারি থাকলেও কোনও বাধা মানেননি বিজেপির রাজ্য সভাপতি। গায়ের জোরে, পুলিশের উপর ‘দাদাগিরি’ দেখিয়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বঙ্গ বিজেপির নেতা-কর্মীরা। পুলিশ বাধা দিলেই শুরু হয় ঝামেলা। পরে পুলিশের সঙ্গে পেরে উঠতে না পেরে ন্যাজাট থানার সামনেই বিক্ষোভ শুরু করেন সুকান্ত। তবে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এসব করছে বিজেপি। রাজ্যের সাধারণ মানুষকে ইডি, সিবিআই জুজু দেখিয়ে হেনস্থা করা হচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে বাংলায় নিজেদের পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে এসব করছে বিজেপি। প্রশাসনের তরফে জোরকদমে তদন্ত চালানো হলেও সবকিছুতেই ‘রাজনীতির রং’ লাগিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নষ্ট করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।
আরও পড়ুনঃ খুনের মামলায় ‘রক্ষাকবচ’ পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক
উল্লেখ্য, গত শুক্রবারই সন্দেশখালিতে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডি আধিকারিকেরা। স্থানীয়দের অভিযোগ, কোনওরকম চিঠি না দিয়ে বা আগে থেকে না জানিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই শাহজাহানের বাড়িতে চড়াও হয় ইডি। আর তারপরই শাহজাহানের বাড়িতে জোড় করে তালা ভেঙে ঢুকতে গেলে চরম ক্ষুব্ধ হন স্থানীয়রা। আর তারপরই জনরোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। ঘটনার জেরে ইডির ডেপুটি ডিরেক্টর-সহ ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তারপর থেকেই শেখ শাহজাহানের খোঁজে তল্লাশি জারি পুলিশের। তবে শাহজাহান কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি। তবে চেষ্টার কোনওরকম ত্রুটি রাখছেন না রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। তবুও জোর করে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টায় বৃহস্পতিবার সকাল থেকেই ন্যাজাট থানা ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়াধারীরা।
তবে এদিন পরিস্থিতি বেগতিক বুঝে মনগড়া দাবি ট্রেনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তাঁর অভিযোগ, পুলিশের সহযোগিতায় নাকি গা ঢাকা দিয়েছেন শাহজাহান। পাশাপাশি এদিন তাঁকে ‘সবুজ দ্বীপের রাজা’ বলেও কটাক্ষ সুকান্তর। তিনি হুঙ্কার দেন, বিজেপি ক্ষমতায় আসলে শাহজাহানের বাড়িতে বুলডোজার চলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…