বিলকিস মামলায়  সুপ্রিম রায়ে শেষমেশ জেলেই ফিরছে ১১ আসামী

খবর লাইভ : বিলকিস বানো গণধর্ষণ মামলায় বড়সড় ধাক্কা খেল ডবল ইঞ্জিন গুজরাট সরকার। সোমবার দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, ১১ জন দোষী সাব্যস্তকে আগাম মুক্তি দেওয়ার কোনও ক্ষমতাই গুজরাট সরকারের হাতে নেই। সোমবার সুপ্রিম কোর্টে বিলকিস বানো মামলার শুনানি চলছিল। বিলকিস বানোকে গণধর্ষণে অভিযুক্ত ১১ জনকে ২০২২ সালে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানো। সোমবার শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল এই মামলার শুনানি চলবে। পাশাপাশি গুজরাট সরকারের নির্দেশে মুক্তি পাওয়া দোষী সাব্যস্তদের জেলেই থাকতে হবে।

উল্লেখ্য, ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়কালে গণধর্ষিত হন বিলকিস বানো। সেই সময় ৫ মাসের গর্ভবতী ছিলেন বিলকিস। তাঁর চোখের সামনেই ৩ বছরের শিশুকন্যা-সহ পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে খুন করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন বিলকিস। ২০০৮ সালে মুম্বাইয়ের বিশেষ সিবিআই কোর্ট অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে বম্বে হাইকোর্টও সেই রায় বহাল রাখে। ১৫ বছর কারাবাসের পর, ১১ আসামীর মধ্যে একজন সুপ্রিম কোর্টে মুক্তির আবেদন করেছিলেন। এরপরই সুপ্রিম কোর্ট দায় ঠেলে দিয়েছিল গুজরাট সরকারের কোর্টে। তারপরই গুজরাট সরকারকে আসামীদের সাজা মকুবের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ শহরে ফের বাড়ল রাতের তাপমাত্রা! আর কি ফিরবে শীত? 

এরপরই গুজরাট সরকার বিষয়টি বিবেচনার জন্য একটি কমিটি গঠন করে। ওই কমিটিই ১৯৯২ মওকুফ নীতিতে ১১ জনের মুক্তির সুপারিশ করে। কমিটির তরফে বলা হয়, ১১ জনই সংস্কারী ব্রাহ্মণ। ১১ বছর সাজা ভোগ করেছে তাঁরা এবং জেলেও তাঁরা ভাল আচরণ করেছেন। ২০২২ সালে স্বাধীনতা দিবসের দিন গুজরাট সরকার অভিযুক্তদের মুক্তি দেয়। বীরের সম্মানে তাদের স্বাগত জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিলকিস বানো গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

তবে শুধু বিলকিসই নন, ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, সিপিএমের সুভাষিণী আলি, সাংবাদিক রেবতী লাল এবং অধ্যাপক রূপরেখা বর্মা সু্প্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রায় বছর খানেকেরও বেশি সময় ধরে সেই শুনানি চলার পর সোমবার সেই মামলার রায় শোনাল দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, গত ১২ অক্টোবর বিচারপতি বি ভি নাগরত্ন এবং উজ্জ্বল ভুঁইয়া রায় স্থগিত রেখেছিলেন। আদালত সাফ জানিয়েছিল, মেয়াদ শেষের আগেই অপরাধীদের মুক্তি দেওয়া হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর সোমবার সকালেই গুজরাট সরকারকে তীব্র ভর্ৎসনা করে ১১ দোষীকে ফের জেল হেফাজতেই পাঠাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই মামলার শুনানি চলবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago