খবর লাইভ : রেশন মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করতে চায় ইডি। গ্রেফতারের পর এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়। শনিবার ইডি দাবি করে, হাসপাতালে চিঠির মাধ্যমে জ্যোতিপ্রিয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই চিঠি তাদের হাতে এসেছে। বাংলা এবং ইংরেজি মিশিয়ে লেখা ছিল সেই চিঠি।তাই ইডি জানতে চায় এসএসকেএম হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয়ই লিখেছিলেন, না কি অন্য কেউ তাঁর হয়ে সেটা লিখে দেন?
ইডি দাবি করেছে, গত ১৯ ডিসেম্বর তাদের জেরায় জ্যোতিপ্রিয় চিঠি লেখার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারীদের মত, পরে চিঠি লেখার বিষয়টি অস্বীকার করলে, সমস্যা বাড়বে। তাই তথ্যপ্রমাণ হাতে রাখতে চায় ইডি।আর সেই কারণেই জ্যোতিপ্রিয়ের হাতের লেখা পরীক্ষা করার তোড়জোড় শুরু হয়েছে। সে ক্ষেত্রে ধৃত মন্ত্রীর অন্য কোনও লেখার সঙ্গে চিঠির লেখাটি মিলিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ধাক্কা ভারতীয় শিবিরে, এবার অস্ত্রোপচার সূর্যর
ইডির আরও দাবি, চিঠিতে একাধিক জনের নাম উল্লেখ রয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে আরও দাবি করা হয়েছে যে, কলকাতা হাই কোর্টের নির্দেশে ১৬ ডিসেম্বর জ্যোতিপ্রিয়ের ঘর থেকে সিসি ক্যামেরা খোলা হচ্ছিল। সেই সময় ওই চিঠি মেয়েকে দিচ্ছিলেন জ্যোতিপ্রিয়।
ইডির আরও দাবি, বাবা-মেয়ের মধ্যে এই চিঠি বিনিময় হয়েছিল। সেই চিঠি ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। হাসপাতালে জ্যোতিপ্রিয়ের নিরাপত্তায় বহাল ছিলেন সিআরপিএফ জওয়ানেরা। তাঁদের মাধ্যমেই ইডির হাতে চিঠিটি এসেছে বলে দাবি। ইডি আরও দাবি করেছে, ওই চিঠিতে ‘বিস্ফোরক’ তথ্য রয়েছে।স্বাভাবিকভাবেই চিঠি নিয়ে রীতিমতো সিরিয়াস ইডির তদন্তকারীরা।এর আগে নিয়োগ মামলার তদন্তে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করেছিল ইডি। এ বার রেশন মামলায় জ্যোতিপ্রিয়ের হস্তাক্ষর পরীক্ষা করবে তারা।তবে কবে সেই পরীক্ষা করা হবে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…