খবর লাইভ : বিদেশে অন্তত ২০ হাজার কোটি টাকার লেনদেন৷ এর মধ্যে ৯ থেকে ১০ হাজার টাকা রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর। শনিবার আদালতে এমনটাই জানাল ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, প্রথমে এই টাকা ফরেক্স সংস্থা (বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থা) -র মাধ্যমে বিদেশি মুদ্রায় (মূলত ডলার) পরিবর্তন করা হয়েছে। তার পর বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে এই বিপুল পরিমাণ টাকা জমা করা হয়। টাকা গিয়েছে দুবাইতে। রেশন কাণ্ডে গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করের এক পরিচিতের কাছ থেকে এ কথা জানতে পেরেছে ইডি৷ আদালতে কেন্দ্রীয় সংস্থার দাবি, গত ১০ বছর ধরে এই ‘দুর্নীতি’ চলছে। এ কথা শোনার পর রীতিমতো বিস্মিত বিচারক। তিনি বলেন, ‘‘এত টাকার লেনদেন, আর বলা হচ্ছে এটা নাকি গরিব রাজ্য!’’ যদিও শঙ্করের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল শঙ্কর আঢ্যের ফরেক্স বা বিদেশি মুদ্রা কেনাবেচার বৈধ ব্যবসা রয়েছে৷ তিনি বেআইনি কাজ করেননি৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…