খবর লাইভ : নতুন বছরের শুরুতেই দুই ২৪ পরগনায় ফের অভিযানে নামল ইডি। রেশন দুর্নীতির তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ২ তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে গেল ইডি। সাতসকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। ইডির আধিকারিকদের মারধর শুরু করতে শুরু করে তারা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও, ভাঙা হয় ক্যামেরা, গাড়ি।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে হানা দিলেন তদন্তকারী আধিকারিকরা। সকাল সকাল বনগাঁর শিমূলতলায় তৃণমূল নেতার শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি। ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে দাবি করেছিল, এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। ৩৬ কোটি টাকা গেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। ২টি সংস্থার মাধ্য়মে ভুয়ো কৃষকদের কাছে ধান দুর্নীতির টাকা পৌঁছে দিয়েছিলেন, ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।তাতে রাজ্য় সরকারের ক্ষতি হয়েছে ৪০০ কোটি টাকা। গত অক্টোবর মাস পর্যন্ত রেশনে দুর্নীতি চলেছে।
ইডি আধিকারিকদের মনে করছেন, সব মিলিয়ে গত ১০ বছরে দুর্নীতির অঙ্কটা ১ হাজার কোটি টাকার ওপরে।ইডি সূত্রে দাবি, ২০২১-এর বিধানসভা ভোটে জেতার পর, ওয়েস্ট বেঙ্গল এসেনলিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। তখন তিনি চারশো পঞ্চাশ কোটি ৩১ লক্ষ টাকা ধান কেনার জন্য মঞ্জুর করেছিলেন। সেই টাকা বাকিবুর রহমানের মাধ্যমে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। প্রথমে সেগুলিকে কৃষকদের অ্যাকাউন্ট বলে দাবি করা হলেও, পরে জানা যায় সেগুলি সব ভুয়ো অ্যাকাউন্ট। ইডি সূত্রে দাবি, শুধু বাকিবুর রহমান নন, আরও অনেক রাইস মিল মালিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…