খবর লাইভ : নতুন বছরের প্রথম উইকেন্ডেই একগুচ্ছ ট্রেন বাতিলের খবর। রেল সূত্রে জানা যাচ্ছে আগামী শনিবার ও রবিবার ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি স্টেশনে। অতএব যাত্রী দুর্ভোগের আশঙ্কা প্রবল হতে চলেছে।
বৃহস্পতিবার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ৬ ও ৭ তারিখ শিয়ালদহ, নৈহাটি, কল্যাণী সীমান্ত থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার ৩৭৫৫৭ আপ নৈহাটি–ব্যান্ডেল, ডাউন ৩৭৫৫৮ ব্যান্ডেল নৈহাটি লোকাল বাতিল থাকছে। শনিবার আপ ১৩১৫৩ শিয়ালদহ – মালদা টাউন গৌর এক্সপ্রেস এবং ১৩১৮৯ শিয়ালদহ – বালুরঘাট এক্সপ্রেস ঘুরপথে চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এছাড়াও ৬ জানুয়ারি বাতিল ট্রেনের তালিকায় থাকছে
শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৪১/ ডাউন ৩১৫৪০
শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১/ ডাউন ৩১৬৩৬
কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন ৩১১৯২
৭ তারিখ বাতিল ট্রেনের তালিকা
নৈহাটি – ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫/ ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪ এবং ৩৭৫২৬
শিয়ালদহ – কৃষ্ণনগর: আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২
শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫১১/ ডাউন ৩১৫১৪
শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬১১/ ডাউন ৩১৬১৪
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…