প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বুমরাহ

খবর লাইভ : গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে টিম ইন্ডিয়ার বোলার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ এবং দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরাহ। আর এর সুবাদে ম্যাচের সেরা হন সিরাজ এবং সিরিজ সেরা বুমরাহ। আর সিরিজ সেরা হতেই নজির গড়লেন যশপ্রীত। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সিরিজ সেরা হলেন তিনি ।

প্রাটিয়াদের বিরুদ্ধে দু’ম্যাচে ১২ উইকেট তুলে নেন বুমরাহ। কেপটাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। সেই ইনিংসে বুমরহর নেন ২ উইকেট। পরের ইনিংসে ৬ উইকেট তুলে নেন যশপ্রিত। প্রথম ম্যাচেও সেঞ্চুরিয়ানে একটি ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ১২ উইকেট নিয়ে দুই দল মিলিয়ে সিরিজে সব থেকে বেশি উইকেট বুমরাহর। সেই কারণে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। তবে একক ভাবে নয়। জীবনের শেষ টেস্ট খেলতে নেমে ডিন এলগার সিরিজ সেরা হয়েছেন। তাঁদের যুগ্ম ভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সিরিজ সেরা হয়ে বুমরাহ বলেন, “এই মাঠের জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা রয়েছে। টেস্ট ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। এই মাঠেই সেটা পূরণ হয়েছে। প্রথম ম্যাচের স্মৃতি সারা জীবন আমার হৃদয়ে থাকবে। আজকের দিনটা নিয়েও বেশ খুশি। আমরা জানি যে বিদেশে বোলিং করতে গেলে আরও ধারাবাহিক হতে হবে। সেই চেষ্টা করেছি।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago