গুজবে কান না দেওয়ার পরামর্শ ঐশ্বর্যর, বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই অকপট অভিষেক

খবর লাইভ : অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে আলোচনা,সমালোচনা, জল্পনা এবং গুজবের শেষ নেই। বলিউডের অত্যন্ত চর্চিত এই দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে ক্রমাগত ধোঁয়াশা বাড়ছে। চারিদিকে নানা কথা শোনা গেলেও অভিষেক কিংবা ঐশ্বর্য কেউই প্রকাশ্যে এই নিয়ে একটি শব্দও খরচ করেননি। ঠিক যে সময় মনে করা হচ্ছিল দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে ঠিক তখনই আবার কন্যা আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। একদিকে যুগলের আলাদা হওয়ার কথা সকলেই জেনে গেছেন, বিয়ের আংটি খুলে ফেলেছেন তাঁরা, এমনকি বচ্চন পরিবারের অনুষ্ঠানে সেভাবে ঐশ্বর্য এবং আরাধ্যাকে দেখাও যাচ্ছে না। আবার কখনও অমিতাভ নাতনির জন্মদিনে পুরো পরিবার এক ফ্রেমে বন্দি তো, কখনও মেয়ের স্কুলে হাসিমুখে হাজির অভিষেক-ঐশ্বর্য! সমালোচক থেকে মিডিয়া কেউই বুঝে উঠতে পারছে না যে এখন ঠিক কোন সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউডের তারকা জুটি। অথচ নির্বাক অভিষেক- ঐশ্বর্য । এতটা নিরুত্তাপ থাকা কী ভাবে সম্ভব? আসল কারণ ফাঁস করলেন অমিতাভ পুত্র।

বিবাহ-বিচ্ছেদের গুজব নিয়ে যতই লেখালেখি হোক না কেন কখনই অভিষেক বা ঐশ্বর্য এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। সম্প্রতি জুনিয়র বচ্চন এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা কী করে করতে হয়, সেটা তিনি ঐশ্বর্যের কাছ থেকেই শিখেছেন। প্রাক্তন বিশ্ব সুন্দরী মনে করেন যে সমালোচনা বা নেগেটিভ মন্তব্য, প্রিয়জনের থেকে পাওয়া ভালবাসা এবং প্রশংসার তুলনায় খুবই কম শক্তিশালী। তাই গুজবকে পাত্তা না দিয়ে জীবনের ইতিবাচক দিকে মনোনিবেশ করা দরকার। অভিষেক জানান, যে ঐশ্বর্য সবসময় সামনের দিকে এগিয়ে চলার কথা বলেন। এই সাক্ষাৎকার প্রকাশ্যে পর থেকে ফের জল্পনা তৈরি হয়েছে। নিজের স্ত্রীর কথা অক্ষরে অক্ষরে আজও পালন করে চলেছেন অভিষেক। তাহলে কি দূরত্ব বেড়ে যাওয়া নিয়ে যে এত কাণ্ড সবটাই লোক দেখানো কিংবা খবরে ভেসে থাকার চেষ্টা? সম্প্রতি ধুম অভিনেতা একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি লেখেন যে আপনি যদি হাজার হাজার মানুষের সামনে ভাল ও সুন্দর থাকতে চান তাহলে আপনাকেও কারোর সামনে হাজার হাজার ভাল ও সঠিক কাজ করতে হবে। যদিও কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি শেয়ার করেছেন অভিষেক তা স্পষ্ট নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago