খবর লাইভ : নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর আজ ভোরেই জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে আনা হল তাঁকে। বুধবার সন্ধ্যা থেকেই ED এর অতি সক্রিয়তা খবরের শিরোনামে উঠে আসে। প্রায় পাঁচ মাস পর পিজি হাসপাতাল থেকে বের করা হয় সুজয়কৃষ্ণকে। তবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজটি রাতেই সম্পন্ন হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় বলেই কানাঘুষো শোনা যাচ্ছে।
গতকাল মধ্যরাতে নিয়োগ কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রথমে সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা করা হয়। তারপরেই একাধিকবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন ইএনটি বিশেষজ্ঞরাও। তবে শুধু সাউন্ড-প্রুফ নয়, ইকো-প্রুফ রুম তৈরি রাখা হয়েছিল জোকা ইএসআইতে। ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার পর তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর। কিন্তু আদৌ সংগ্রহ কতটা সম্ভব হয়েছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। প্রাথমিকভাবে তাঁকে জোকাতে রাখা হলেও, ইডি সূত্রে জানা গিয়েছে, রাত ৩টে ২০ নাগাদ অভিযুক্তকে আবার ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে ফেরত আনা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…