খবর লাইভ:দিনহাটায় রাজনৈতিক ভাবে বিজেপি সাংসদ নিশীথের ঘর ভাঙল। আর তাতে বড় ভূমিকা নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন।নিশীথ প্রামাণিকের দুই তুতো দাদা সুনীল বর্মণ এবং জগদীশ বর্মণ। তাঁদের বাড়ি দিনহাটার পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েতে।সুনীলের দাবি, ‘‘সুযোগ-সুবিধার একটা ব্যাপার আছে। যেখানে সুযোগ এবং সুবিধা পাব সেখানেই তো যাব। বিজেপিতে কোনও গুরুত্ব পাই নাই আমরা।’’ উদয়নের মন্তব্য, ‘‘যাঁরা অন্যের ঘর ভাঙার সুযোগ দেখেন, যাঁরা মনে করছেন তৃণমূলের ঘর ভাঙবেন, আজ তাঁদের পরিবারের সদস্যরা তৃণমূলে যোগ দিলেন। তাঁরা তৃণমূলকে শক্তিশালী করার জন্য আমার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন।’’
সদ্য তৃণমূলে যোগ দিয়ে নিশীথের দুই দাদা জানান, তাঁরা এতদিন বিজেপি করেছেন। তাঁদের ভাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু তাঁরা দলে সে ভাবে গুরুত্ব পাননি। তাই আক্ষেপের বসেই তৃণমূলে যোগ দিয়েছেন।কিছু দিন ধরেই ভেটাগুড়ির রাজনৈতিক মহল উত্তপ্ত। তৃণমূলের বন্ধ হয়ে থাকা কার্যালয় খুলতে গিয়ে বোমাবাজির মধ্যে পড়েন উদয়নরা। রাজ্যের মন্ত্রীর দাবি,বিজেপি করেন দুষ্কৃতীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্রয়ে রয়েছেন।
নিশীথের কটাক্ষ ছিল, ‘‘ভেটাগুড়িতে তৃণমূল সংগঠন করার লোক না পেলে, আমরা লোক খুঁজে দেব। তাতে ওরা সংগঠনটা চালাতে পারবে।’’ বুধবার উদয়নের বাসভবনে নিশীথের দুই আত্মীয় তৃণমূলে যোগ দেওয়ার পর ঘাসফুল শিবিরের কটাক্ষ, যোগ্য জবাব পেয়েছেন নিশীথ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…