টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছতে বিসিসিআইয়ের ভরসা আইপিএল!

খবর লাইভ : আইপিএলের প্রথম মাসের খেলা দেখেই বাছাই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল।কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ জানুয়ারিতে। তার পর টি-টোয়েন্টি ক্রিকেট বলতে রয়েছে শুধু আইপিএল
জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তাঁদের চোট রয়েছে। সেই কারণে খেলতে পারবেন না। তাই বিশ্বকাপের দল বেছে নেওয়ার জন্য আইপিএলের প্রথম মাসে কোন ক্রিকেটার কেমন খেলছে তা দেখতে চাইছে বিসিসিআই। আইপিএল শুরু হবে মার্চে। দু’মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’সপ্তাহ আগে শেষ হওয়ার সম্ভাবনা আইপিএলের। তাই এই প্রতিযোগিতা দেখেই বেছে নেওয়া হবে ভারতীয় দল।

হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না। তাঁদের চোট রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে যে দলটি টেস্ট খেলছে, সেই দলের ক্রিকেটারেরাও আফগানিস্তানের বিরুদ্ধে সকলে না-ও খেলতে পারেন। বিসিসিআই সূত্রের খবর, সূর্য এবং হার্দিক চোট নিয়ে ভুগছেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ দেখে বিশ্বকাপের দল বাছা সম্ভব নয়। আইপিএলের প্রথম মাসে কে কেমন খেলছে, তার উপর সব কিছু নির্ভর করবে।গত এক বছরে বেশ কিছু ক্রিকেটারকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা গিয়েছে।আইপিএলের সময় তাঁদের ফর্মের দিকেও নজর রাখা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago