খবর লাইভ : বগটুইকাণ্ডে মৃত্যু হল অভিযুক্ত ছোট লালনের। ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল কামরুল শেখ ওরফে ছোট লালনকে। জানা গিয়েছে, জেল হেফাজতে থাকাকালীনই ক্যানসারে আক্রান্ত ছিল সে।শেষ পর্যন্ত রোগভোগের পর মারা গেল লালন। বাড়িতেই মৃত্যু হয়েছে তার। প্রসঙ্গত, এর আগে বগটুই কাণ্ডে আরেক অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছিল।
২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে এবং গুলি করে খুন করা হয়। তার পর হিংসা ছড়িয়েছিল বগটুইয়ে। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।মৃত্যু হয় ১০ জনের। সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে ভাদু খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করে ছোট লালনকে। সেই সময় থেকে তিনি জেল হেফাজতেই ছিলেন।
আরও পড়ুনঃ দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক রেশন ডিলারদের!
হেফাজতে থাকাকালীনই ছোট লালনের মুখে ক্যানসার ধরা পড়ে। সেই রোগের চিকিৎসার জন্য মাসদু’য়েক আগে তাঁকে জামিনে মুক্তি দিয়েছিল আদালত।গত তিন–চারদিন আগে তাকে রামপুরহাটের বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ছোট লালনের মৃত্যু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…