খবর লাইভ : বছরের গোড়াতেই দুঃসংবাদ। ভূমিকম্পের থাবায় বিধ্বস্ত জাপানের একাংশ। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি কম্পনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৭.৬। হতাহতের সংখ্যা নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।
সোমবার দুপুর ১টা নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়।মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া।এরপরই বেশ কয়েকটি উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি হয়। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। জাপানের পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে ফুঁসে ওঠে সমুদ্র, প্রায় চার ফুট উচ্চতা দেখা যায় ঢেউয়ের। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত জাপানের প্রায় ৩৩ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল।
আরও পড়ুনঃ বিস্ফোরণে মৃত পুলওয়ামা হামলার চক্রী মাসুদ আজহার
সে দেশের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, অন্তত এক হাজার মানুষকে সেনা শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ধ্বংসস্তূপ সরিয়ে মৃত বা আহতদের উদ্ধার করা সহজ কাজ নয়। মঙ্গলবার ভোরে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী কিশিদা। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের নিরিখে এগিয়ে রয়েছে ওয়াজিমা। যদিও এতবার কম্পন নাকি আফটার শক হয়েছে তা নিয়ে ভূবিজ্ঞানীরা কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…