খবর লাইভ : অলিম্পিক্সে অংশ নেওয়া দূরপাল্লার দৌড়বিদ বেঞ্জামিন কিপলাগাতের অস্বাভাবিক মৃত্যু। বেঞ্জামিনের মৃতদেহ পাওয়া গিয়েছে কেনিয়ায়। পুলিশের দাবি, ছুরির আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেনিয়ার পুলিশ। উগান্ডার ক্রীড়াবিদ বেঞ্জামিন তিনবার অলিম্পিক্সে অংশ নেওয়া ছাড়াও ছ’বার বিশ্বচ্যাম্পিয়নশিপে উগান্ডার প্রতিনিধিত্ব করেছেন।
বেঞ্জামিনের মৃত্যু নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, একটি গাড়িতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। বুকে এবং ঘাড়ে ছুরির আঘাতে তৈরি হওয়া ক্ষত দেখতে পাওয়া গিয়েছে। কেনিয়ার পশ্চিমের শহর এলডোরেটের পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে পুলিশ তরফে বলা হয়েছে, “এটা খুন তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু খুনের কারণ খোঁজার চেষ্টা করছি।”
এদিকে শোকপ্রকাশ করেছেন উগান্ডার ক্রীড়ামন্ত্রী। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ বেঞ্জামিন কিপলাগাতের মৃত্যুর খবরে আমরা ব্যথিত। শোনা যাচ্ছে ওকে খুন করা হয়েছে। ওর পরিবার, সমস্ত উগান্ডাবাসী এবং পূর্ব আফ্রিকার মানুষের প্রতি সমবেদনা। আন্তর্জাতিক মঞ্চে বহু বার উগান্ডার প্রতিনিধিত্ব করেছে ও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…