খবর লাইভ : ২০২৪ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যার জেরে পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের আসন দুটি থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। শনিবার আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি, পাকিস্তানের নির্বাচনকে সামনে রেখে ইমরান লাহোরের এনএ-১২২ ও মিয়ানওয়ালির এনএ-৮৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মনোনয়নপত্রই বাতিল হয়ে গেল।
ইমরানের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে জানানো হয়েছে, এনএ-১২২ আসনটিতে ইমরানের মনোনয়নপত্র নিয়ে বেশ কিছু অভিযোগ তোলেন পিএমএল-এন নেতা মিয়াঁ নাসের। তাঁর অভিযোগ, ইমরানের পক্ষে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তিনি এই আসনের ভোটার নন। পাশাপাশি বর্তমানে জেলের সাজা খাটছেন ইমরান, সেই কারণে নির্বাচনে অযোগ্য তিনি। তবে আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের মনোনয়নপত্রের সত্যতা যাচাই করেননি কারাগারের প্রধান। এইসব অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন ইমরান খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে খবর। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত আদালতে আবেদন করতে পারবেন ইমরান। আবেদনের ভিত্তিতে ১০ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেবে আদালত।
উল্লেখ্য, ২০২৩-এর অগাস্টে জেলবন্দি হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বিস্ফোরক তোশাখানা মামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তিনি রাষ্ট্রপ্রাপ্ত উপহার বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…