মন্ত্রী মনোজের নির্দেশে হাওড়ায় বন্ধ হয়ে যাওয়া ক্রিসমাস কার্নিভাল ফের শুরু,হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : পার্কিং নিয়ে জোর কোন্দল। তৃণমূলের পুর চেয়ারম্যান এবং বিধায়ক তথা মন্ত্রীর মধ্যে মত পার্থক্যের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল অনুষ্ঠান। নিরাপত্তার খাতিরে এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান। হতাশ এলাকার নাগরিকরা।যদিও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট! হাওড়ায় আজ থেকেই ফের চালু ক্রিসমাস কার্নিভাল। “কার্নিভাল হবে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। আইনত যা যা অ্যাকশন তা পুলিশ নেবে। আজ থেকেই চালু হবে কার্নিভাল। যা হয়েছে তা ঠিক নয়। আমি এসব বরদাস্ত করব না। আমি ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি। কয়েকজনের জন্য কোনোভাবেই কার্নিভাল বন্ধ হতে পারে না। এটা বেআইনি”। বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়া হাওড়ার ক্রিসমাস কার্নিভাল ফের শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ ফের ইডির হানা! নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শহরের দুই প্রান্তে জোর তল্লাশি

হাওড়ায় প্রথম শুরু হয় ছিল ক্রিসমাস কার্নিভাল। হাওড়া কর্পোরেশনের উদ্যোগে একটি কার্নিভ্যাল কমিটি গঠন করে এই অনুষ্ঠানে আয়জন করা হয়েছিল। হাওড়ার ডুমুরজলাস্থিত ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক এই কর্নিভ্যালের আয়োজন করা হয়। অনুষ্ঠান নিয়ে ছিল জোর উদ্যোগ। এমনকি এই অনুষ্ঠানের জন্য থিম সং গাওয়ানো হয় বিখ্যাত সংগীত শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে। কিন্তু তারপরেও ছন্দ পতন।
শিবপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি দাবি, ওই পার্কে আগত দর্শকদের জন্য একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পার্কিং ফি বাবদ ঘণ্টা প্রতি ১০ টাকা করে নেওয়া হচ্ছে। এটা নিয়েই বাধে বিপত্তি। পার্কের এন্ট্রি ফি যেখানে ৫ টাকা, সেখানে কার্নিভাল অনুষ্ঠানের জন্য এত টাকা কেন নেওয়া হচ্ছে, এই নিয়ে আপত্তি করেন অনেকেই। বিষয়টি নিয়ে আপত্তি করেন অনেকেই। বিষয়টি কানে যায় মনোজ তিওয়ারির। এরপরেই তাঁর অনুগামীরা এসে অনুষ্ঠানে বিষয়টি নিয়ে ঝামেলা করেন বলে অভিযোগ। ঝামেলার জেরে বন্ধ করে দেয়া হল ক্রিসমাস কার্নিভাল। বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকেও।

হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্ত্তী বলেন, ‘এখানে পার্কিং নিয়ে কোনও সমস্যা নেই। যদিও কোনও সমস্যা হয়ে থাকে, সেটা আমরা বসে আলোচনা করে মিটিয়ে নিতে পারি। তবে আপাতত যেহেতু একটু সমস্যা হয়েছ, সেই কারণে এই অনুষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।’উল্লেখ্য, এই কার্নিভাল অনুষ্ঠানের জন্য একটি এজেন্সির তরফে যোগাযোগ করা হয়েছিল গায়ক অরিজিৎ সিং এর সঙ্গে। তাঁকে একটি গান গেয়ে দেওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছিল। তিনি অবশেষে রাজি হন। স্বাভাবিক ভাবেই, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রচুর মানুষ এই কার্নিভাল অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী ছিলেন। তবে বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা হতাশ সকলেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago