খবর লাইভ : দলের কেউই কেউকেটা নয়, বৃহস্পতিবারই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ নিছক পার্কিং নিয়ে বুধবার কার্নিভাল চত্বরে যে ঝামেলা সামনে আসে, বৃহস্পতিবার তা সম্মুখ সমরের রূপ নিল। যদিও মনোজ তিওয়ারি বলেন, “মুখ্যমন্ত্রীকে আমি সবটা জানাব। এই কার্নিভাল তো আর আমি বলেছি বলে বন্ধ হয়েছে এমন না।পার্কিং নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দলের অভিযোগ। আর তাতেই হাওড়ার ক্রিসমাস কার্নিভাল বন্ধ হয়ে যায় বুধবার। সেই কার্নিভাল চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সেই নির্দেশের পরই কার্নিভাল ঘিরে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অরূপ বিশ্বাসের দফতরের প্রতিমন্ত্রী মনোজ। বৃহস্পতিবার কার্নিভালে যান অরূপ। মনোজের থেকে ঠিক দু’হাত দূরে দাঁড়িয়ে যখন তিনি, অভিযোগ, মনোজ তিওয়ারি তখন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কাধাক্কি করেন। রীতিমতো মারামারি! মনোজ তিওয়ারি চোখ মুখ পাকিয়ে একেবারে অগ্নিশর্মা।
উত্তর ২৪ পরগনায় কর্মিসভায় গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘স্থানীয় স্তরে ঝগড়া’ নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৃহস্পতিবার। ‘দলীয় কোন্দল’ সরিয়ে হাওড়ার ডুমুরজলায় দ্রুত কার্নিভ্যাল চালু করারও নির্দেশ দিয়েছেন। তার পরেও ডুমুরজলায় ‘দলীয় কোন্দল’ আরও এক বার প্রকাশ্যে।মুখ্যমন্ত্রীর নির্দেশেই ঘটনাস্থলে গিয়েছেন অরূপ। বৃহস্পতিবার দুপুরে তাঁর উপস্থিতিতেই সুজয়কে ধাক্কাধাকি করতে দেখা গেল কয়েক জনকে।
এতদিন যা স্নায়ুযুদ্ধ ছিল, এবার তা একেবারে ভরা হাটের মাঝে বলেই অভিযোগ।মনোজ তিওয়ারি বলেন, “মুখ্যমন্ত্রীকে আমি সবটা জানাব। এই কার্নিভাল তো আর আমি বলেছি বলে বন্ধ হয়েছে এমন না। পার্কিংয়ের যে বিষয়টা তা তো আমি কে টাকা তুলছিল হাতেনাতে ধরেছি বলেই সামনে এসেছে। ৫ টাকা দিয়ে কার্নিভালে ঢুকে মানুষ প্রতি ঘণ্টায় গাড়ির জন্য ১০ টাকা করে পার্কিং দেবে, এটাও তো দেখার।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…