খবর লাইভ : এবার সোশ্যাল মিডিয়ায় ‘ডিপফেক ভিডিয়ো’ রুখতে তৎপর কেন্দ্র। আর সেকারণেই সমস্ত সোশ্যাল মিডিয়াকে নোটিশ পাঠিয়ে বিস্তারিত জানাল কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ডিপফেক ভিডিও কেন্দ্রের মাথাব্যথা বাড়াচ্ছে। আর তাতে রাশ টানতেই এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। বর্তমানে যে তথ্যপ্রযুক্তি আইন রয়েছে, তা মেনেই সোশ্যাল মিডিয়াগুলিকে ডিপফেক ভিডিয়োর সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবহারকারীদের কোন কোন কনটেন্ট নিষিদ্ধ, তা জানাতে বাধ্য। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক ভিডিও। ডিপফেক ব্যবহার করেই ফেক ভিডিওকে প্রাণবন্ত করে তোলা হয়। সম্প্রতি যার শিকার হয়েছেন অনেকেই। পাশাপাশি ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার সেই ডিপফেক ভিডিও রুখতেই বড় পদক্ষেপ কেন্দ্রের।
উল্লেখ্য, তথ্য প্রযুক্তি আইনের ৩(১)(বি) অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় অশালীন বা পর্নোগ্রাফিক কনটেন্ট শেয়ার করা নিষিদ্ধ। এছাড়াও অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে, এমন কনটেন্টও আপলোড বা শেয়ার করাও পুরোপুরিভাবে নিষিদ্ধ। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অন্যান্য ব্যবহারকারীদেক আসল তথ্য থেকে বিভ্রান্ত করে এমন কন্টেন্ট শেয়ার করা নিষিদ্ধ। তবে কেন্দ্র সাফ জানিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ব্যবহারকারীদের তথ্য প্রযুক্তি আইনের ৩(১)(বি) অনুযায়ী শর্তাবলী ও ব্যবহারকারীর চুক্তি সম্পর্কে জানাতে হবে। যখন কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ রেজিস্টার করবে, তখনই নিষিদ্ধ কনটেন্ট ও শর্তাবলী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইন ভঙ্গ করলে কী কী শাস্তির মুখে পড়তে হতে পারে ব্যবহারকারীদের, তাও জানাতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…