খবর লাইভ : জাতি সংঘর্ষের জেরে ভয়াবহ অবস্থা নাইজেরিয়া। এক সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর হামলায় সেখানে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। জানা গিয়েছে মধ্য নাইজেরিয়ার প্লাতিউ রাজ্যের বেশ কয়েকটি গ্রামে ধর্মীয় বিবাদে হামলা চালায় একটি সশস্ত্র গোষ্ঠী। যার জেরেই সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১৬০ জনের। পাশাপাশি আহত হয়েছেন কম করে ৩০০ জন।
জাতিগত হিংসায় বিগত কয়েক বছর ধরে উত্তাল প্লাতিউ রাজ্য। যেখানে এই হামলা চালানো হয় সেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি বসাবস করেন। স্থানীয় মুসলিম পশুপালক এবং ক্রিস্টান কৃষক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে বিবাদ। জেনে বুঝেই জাতিগত উত্তেজনা তৈরি করতে হামলা চালানো হয়েছে। স্থানীয়ভাবে এই সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ডাকাত’ হিসেবে পরিচিত। এদিন তারা ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালায়। হত্যার পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাজধানীতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ ঘিরে চাঞ্চল্য
মর্মান্তিক এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছে নাইজেরিয়ার সরকার। চলতি বছরে একাধিক হামলায় এই এলাকায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপরও সরকারের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে নাইজেরিয়া সেনার ড্রোন বিস্ফোরণে ৮৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। প্রশাসন ওই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানায়, জঙ্গি দমন অভিযানে ভুল করে ওই ঘটনাটি ঘটেছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…