চিনা প্রযুক্তির সাহায্যে কাশ্মীর ছিনিয়ে নেওয়ার চেষ্টা পাকিস্তানের!

খবর লাইভ : কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলার পরই দেশের গোয়েন্দা সংস্থা সন্দেহ করেছিল সেই হামলায় হাত রয়েছে পাকিস্তান ও চিনের। তবে গোয়েন্দাদের সাম্প্রতিকতম রিপোর্ট রীতিমত চাঞ্চল্যকর দাবি করছে, যেখানে দেখা যাচ্ছে হামলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপেই জঙ্গিগোষ্ঠী ব্যবহার করেছে চিনা প্রযুক্তি। অস্ত্র থেকে ক্যামেরা – কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ওপর ঘটানো তিনটি আক্রমণেই জঙ্গিদের হাতে চিনের প্রযুক্তি।

পুঞ্চে হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর একটি শাখা। কাশ্মীরে ২০২৩ সালেই সেনাবাহিনীর ওপর তিনটি হামলার ঘটনা ঘটেছে। সবক্ষেত্রেই ভারতীয় গোয়েন্দা বাহিনী লক্ষ্যণীয় একটি মিল পেয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য একটা বড় আশঙ্কা তৈরি করছে। জঙ্গি আক্রমণের জন্য সংকেত পাঠাতে যে ডিভাইস লস্কর ব্যবহার করেছে তা চিনা প্রযুক্তিতে তৈরি চিনা ডিভাইস। যে স্নাইপার নিয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে তা চিনে তৈরি করা। এমনকি হামলার পর হামলার ছবি শেয়ার করার জন্য যে যন্ত্র তারা ব্যবহার করেছে তাও চিনা প্রযুক্তিতে তৈরি।

পাকিস্তান ও চিনের বৈদেশিক চুক্তিতে দুদেশের মধ্যে অস্ত্র ও প্রযুক্তি বিনিময়ের শর্ত রয়েছে। অর্থাৎ চিন পাকিস্তানকে নিয়মিত অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করে। কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান থেকে ভারতের ওপর হামলা চালানো জঙ্গিগোষ্ঠীর হাতে সেই অস্ত্র, এমনকি প্রযুক্তিও। তাহলেই প্রশ্ন ওঠে জঙ্গিগোষ্ঠী এই প্রযুক্তি কোথা থেকে পাচ্ছে। তাহলে কী পাকিস্তানই লস্কর, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গিদের সরবরাহ করছে? যদি পাকিস্তানের থেকেই এই অস্ত্র ও প্রযুক্তি লস্কর, জইশ পেয়ে থাকে তাহলে কী পাকিস্তান ইচ্ছাকৃতভাবেই তা সরবরাহ করছে? তবে দুই প্রতিবেশী দেশের এই চক্রান্ত এত দেরিতে ফাঁস হওয়ায় গোয়েন্দাদের তৎপরতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago