পাখির চোখ লোকসভা, ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন শাহর

খবর লাইভ : রাজ্যের কোর টিমকে ভোটের দায়িত্ব নয়। লোকসভা ভোটে বিজেপির আলাদা কোর টিম। এরই পাশাপাশি, বঙ্গ বিজেপির জন্য ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। সেই লক্ষ্যপূরণে এবার বাংলায় ১০ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওই ১০ জনের কমিটি ছাড়াও বিজেপি-র পাঁচ জন কেন্দ্রীয় নেতাও থাকবেন। তবে রাজ্য থেকে কেন্দ্রে বিজেপি-র যে চারজন মন্ত্রী রয়েছেন, তাঁদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে।

আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়া হয়েছে, তাতে রয়েছেন সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পান্ডে, আশা লাকড়া। টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। আছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সতীশ ধন্ড। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার কমিটিতে নেই। রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গাকেও।

মঙ্গলবার বেলা প্রায় ১১টা নাগাদ কলকাতার এক পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে তাঁরা রওনা দেন জোড়াসাঁকোয় একটি গুরুদ্বারে। সাড়ে ১১টা নাগাদ এম জি রোডের ধারে সেন্ট্রাল এভিনিউয়ের ওই গুরুদ্বারে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সকাল থেকেই গুরুদ্বারের চত্বর মুড়ে রাখা হয়েছিল নিরাপত্তার চাদরে।কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কলকাতার এক পাঁচ তারা হোটেলে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে হোটেলে ম্যারাথন বৈঠক করছেন তারা। এদিনের শাহি বৈঠকে ১৫ জনের এই নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago