খবর লাইভ : মাওবাদী হামলায় ব্যাহত রেল পরিষেবা। শুক্রবার ভোরে ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনের একটা বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সদস্যরা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বড়দিনের আগেই বাড়ল উষ্ণতা!
আজ ভোররাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোইলকেরা এবং পোসোইতা রেলওয়ে স্টেশনের মধ্যে এক জায়গায় রেলট্র্যাকের বেশ কিছুটা অংশ উড়িয়ে দেওয়া হয়েছে, বলে জানা যাচ্ছে। সেই সময় ওই লাইনে ট্রেন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এর জেরে হাওড়া মুম্বই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সমস্যায় যাত্রীরা। খবর পাওয়া মাত্রই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার স্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন। নাশকতার উদ্দেশ্যেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…