খবর লাইভ : উদ্বেগ বাড়িয়ে ফের দেশে মাথা চাড়া দিয়ে উঠছে কোভিড সংক্রমণ। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। এর প্রেক্ষিতে বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুনঃ টানা আয়কর তল্লাশিতে অসুস্থ বিধায়ক বায়রন ভর্তি হাসপাতালে!
এরাজ্যে করোনা নিয়ে এখনও আশঙ্কার কোনও কারণ না থাকলেও সবরকমের সতর্কতা বজায় রাখতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যে করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি করতে বলা হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। নমুনা আসার পরেই যাতে জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় তা নিশ্চিত করতে হাসপাতালগুলিকে নির্দেশ দিতে হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন।
সূত্রের খবর, চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে যত জন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের সম্পর্কে তথ্য এবং নমুনার জিনোম পরীক্ষা করা হয়েছে কি না, তা নিয়ে রিপোর্ট তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। কোনও হাসপাতাল থেকে তা না পাঠানো হলে, তা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য়দিকে, করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। তবে গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১–এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। কোভিড-১৯ ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৫ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…