টানা তল্লাশি অভিযানে মিলল ৭২ লক্ষ! গভীর রাতে বায়রনের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

খবর লাইভ : দিনভর তল্লাশির পর বুধবার গভীর রাতে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি থেকে বেরলেন আয়কর দফতরের কর্তারা। তল্লাশি শেষে ৭২ লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তবে ওই টাকা এবং নথি আয়কর কর্তারা বাজেয়াপ্ত করেছেন বলে সূত্রের খবর।

বুধবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে বায়রনের বাড়ি এবং বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেন আয়কর আধিকারিকেরা। বায়রনের সামশেরগঞ্জের বাড়ির পাশাপাশি, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও অভিযান চালানো হয়। আয়কর দফতর সূত্রে খবর, বায়রনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির হিসাবরক্ষকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় বায়রন ও তাঁর বাবা বাবর বিশ্বাসকেও।

আরও পড়ুনঃ ফের মাথা চাড়া দিয়ে উঠছে কোভিড সংক্রমণ! সতর্ক থাকার পরামর্শ নবান্নের
এদিকে টানা জিজ্ঞাসাবাদের জেরে দু’বার অসুস্থ হয়ে পড়েন বায়রন। সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টা নাগাদ তাঁকে তাঁর নিজের নার্সিংহোমেই ভর্তি করানো হয় বায়রনকে। তারপর তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাঁকে আর এক রাউন্ড জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আয়কর আধিকারিকদের রাত্রিবাসের জন্য বিধায়কের মালিকানাধীন স্কুলেই আয়োজন করা হচ্ছে। কিন্তু রাত ১টা ১০ মিনিট নাগাদ তিনটি গাড়িতে বিধায়কের বাড়ি ছাড়েন আয়কর আধিকারিকরা।

তবে তল্লাশি চালিয়ে কী কী উদ্ধার হল, তা নিয়ে আয়কর কর্তারা মুখে কুলুপ আঁটলেও কেন্দ্রীয় ওই সংস্থার সূত্র মারফত জানা যায়, নগদ ৭২ লক্ষ টাকা এবং বেশ কিছু ভুয়ো সংস্থার নথি উদ্ধার করার পর সেগুলি বাজেয়াপ্ত করেন আয়কর আধিকারিকেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago