নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর নির্দেশ ডিভিশন বেঞ্চের, অংশ নিতে পারবেন চাকরিহারারাও

খবর লাইভ : নিয়োগ মামলায় চাঞ্চল্যকর নির্দেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশ,এই মামলার জেরে যারা চাকরি খুইয়েছেন, ইচ্ছা করলে তাঁরাও এই মামলায় যুক্ত হতে পারেন।এদিনই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। বুধবার মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, চাকরিহারাদের কেউ চাইলে এই মামলায় সংযুক্ত হতে পারেন।
শীর্ষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে এই মামালার দ্রুত সমাধানের জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডিকে দু’মাসের ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত।আগামী ৯ জানুয়ারির মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই, ইডিকে।এই মামলায় এর আগে গত সোমবার কমিশনকে কড়া ভর্ৎসনা করেছিল ডিভিশন বেঞ্চ। আদালত কমিশনের কাছে জানতে চেয়েছিল, এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কী? কী লুকোতে চাইছে এসএসসি?

আরও পড়ুনঃ রক্ষণাবেক্ষণের জন্য ২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
এর আগে ওএমআর শিট সংক্রান্ত ঘটনায় কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন আদালতে এসএসসির তরফে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট প্রসঙ্গে সিবিআইকে আগামী ৯ জানুয়ারির মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।এই মমালার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago