খবর লাইভ : মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার সাংসদ হিসাবে পাওয়া সরকারি বাংলো ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গেছেন মহুয়া। সোমবারই তিনি কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। আজ, মঙ্গলবার এই মামলার শুনানি ছিল।
মামলায় স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট। সুপ্রিম কোর্টের সঙ্গে ‘সংঘাত’ এড়াতেই এই নির্দেশ বলে জানালেন বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ।
রিট পিটিশন দাখিল করে মহুয়া আবেদন করেন, ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত যাতে তিনি সরকারি বাংলোয় থাকতে পারেন, সেই নির্দেশ দিক আদালত। মহুয়ার আইনজীবী জানান, যদি তাঁর মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়, তা হলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও প্রস্তুত।
এদিন বিচারপতির পর্যবেক্ষণ, মহুয়া লোকসভা থেকে তাঁর বহিষ্কারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই মামলার শুনানি এখনও হয়নি। এখন সরকারি বাংলো নিয়ে যদি হাই কোর্ট কোনও নির্দেশ দেয়, তবে সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। তাই আপাতত ওই মামলায় স্থগিতাদেশ দেওয়া হল। হাই কোর্টের যুক্তি, এখনই বাংলো নিয়ে আদালত কোনও নির্দেশ দিলে সেটা সরাসরি সুপ্রিম কোর্টের শুনানির উপর প্রভাব ফেলতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…