খবর লাইভ : একতরফা সিদ্ধান্ত নিতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সোমবার তাঁর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের বার অ্যাসেসিয়েশন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম –কে চিঠি দিয়েছে। কারণ ভরা এজলাসে এক আইনজীবীকে হেনস্থা এবং অপমান করার অভিযোগ উঠেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। যার জেরে কলকাতা হাই কোর্টে মঙ্গলবার নিজের এজলাসে বসছেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি লিখিত নোটিশে এই তথ্য জানিয়েছে হাই কোর্ট। সেই নোটিশে এ-ও জানানো হয়েছে যে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্য মঙ্গলবার যে মামলাগুলি নির্ধারিত ছিল, তার শুনানি হবে হাই কোর্টের অন্য বিচারপতির এজলাসে।
আরও পড়ুনঃ আইপিএল-এর মেগা নিলাম, দিল্লির টেবিলে থাকতে পারেন ঋষভ পন্থ
নোটিশে বলা হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।
তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় কবে এজলাসে বসবেন, বুধবার তাঁর কোর্ট বসবে কি না, সে ব্যাপারে কিছু জানানো হয়নি ওই নোটিশে।সোমবার এক আইনজীবীকে ভরা এজলাস থেকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, শেরিফকে ডেকে এজলাস থেকে আইনজীবীকে সিভিল প্রিজনে রাখার নির্দেশ দেন। এমনকী ওই আইনজীবীর গাউন খুলে নেওয়ার নির্দেশ দেওয়ায় চরম অপমানের শিকার হয়েছেন আইনজীবী। এমন অভিযোগ তুলেই প্রধান বিচারপতিকে চিঠি লেখেন বার অ্যাসোসিয়েশন।
তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন আইনজীবীরা, সেই নির্দেশ দেওয়ার কিছু পরেই প্রত্যাহারও করে নিয়েছিলেন বিচারপতি। কিন্তু তার পরও বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন। তাঁদের অনুরোধেই সোমবার রাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বসান। এবং বেঞ্চ জানিয়ে দেয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি এমন কোনও নির্দেশ দিয়ে থাকেন, তবে তার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।
বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানান, যত দিন না বিচারপতি এই ঘটনার জন্য ওই আইনজীবী এবং বারের কাছে দুঃখপ্রকাশ করছেন, তত দিন এই প্রতিবাদ চলবে।মঙ্গলবার অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে এজলাসেই আসেননি। তবে তাঁর এজলাসের বাইরে কোনও আইনজীবীকেও দেখা যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…