আইপিএল ২০২৪ নিলাম, রেকর্ড অর্থে কলকাতায় মিচেল স্টার্ক

খবর লাইভ : আইপিএল-এ দুরন্ত কামব‍্যাক হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্কের। দীর্ঘদিন বাদে আইপিএল-এ ফিরলেন তিনি। আর ফিরতেই নিলামে রেকর্ড অর্থ পেলেন স্টার্ক। বিশ্বজয়ী স্টার্ককে পেতে আইপিএল নিলামের সব ইতিহাস ভেঙে দিল কলকাতা। ২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনল তারা। যা আইপিএল-এর নিলামে ইতিহাস। স্টার্কের পরই রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ।

এদিন দুবাইে আইপিএল-এর নিলামে স্টার্ককে নিতে আসরে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক‍্যাপিটালস, গুজরাত টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। আর এরপর স্টার্কের জন‍্য একের এক বিড তোলে মুম্বই-দিল্লি-গুজরাত-কলকাতা। শেষমেশ স্টার্ককে পেতে সফল হয় কলকাতা। গুজরাত শেষ পর্যন্ত লড়াই করেও হাল ছেড়ে দিল। স্টার্ককে নিতেই গম্ভীরের মুখে হাসি। আইপিএলে দীর্ঘদিন পর ফিরলেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। স্টার্কের লাইন-লেন্থ এবং গতি তাঁকে ২০২৪ আইপিএল নিলামের অন্যতম প্রধান আকর্ষণ করে তুলেছে।

অপরদিকে বিশ্বকাপজয়ী অধিনায়ককে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নিলামে যে কামিন্স দর পাবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। প্রথমে কামিন্সকে নিতে ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্সের। তারপর আসরে নামে আরসিবি। শেষমেশ হায়দরাবাদ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে নেয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago