দুর্ঘটনার কবলে মার্কিন প্রেসিডেন্ট! অল্পের জন্য রক্ষা

খবর লাইভ : দফতরে দলীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকের কারণে ডাউনটাউন উইলমিংটনের সদর দফতরে নৈশভোজে গিয়েছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। বাইরে দাঁড়িয়েছিল তাঁর কনভয়গুলি। তবে নৈশভোজ সেরে বাইরে বেরতেই মহা বিপত্তি। বাইডেন দেখেন তাঁর গাড়িটিকে অন্য একটি ধাক্কা মেরেছে। বাইডেনের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তবে তিনি আগেই গাড়িতে উঠে গিয়েছিলেন। তবে বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন দু’জনেই সুস্থ আছেন বলে খবর। কারও কোনও আঘাত লাগেনি।

সূত্রের খবর, একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়িটি তখন বাঁক নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে মার্কিন প্রেসিডেন্টের গাড়িটিকে ধাক্কা মারে গাড়ির চালক। সঙ্গে সঙ্গে ওই গাড়ির চালককে ঘিরে ফেলেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। গাড়ি থেকে নামানো হয় তাঁকে। এরপরই আত্মসমর্পণ করেন চালক। যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন মার্কিন প্রেসিডেন্ট তাঁর গাড়িটি থেকে ৪০ মিটার দূরত্বে ছিলেন। এরপরই তড়িঘড়ি একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় বাইডেনকে। সেই গাড়িটিও পার্ক করা ছিল বলে খবর। তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন। অন্যদিকে, হোয়াইট হাউস সূত্রে খবর, দুর্ঘটনার সময় ডাউনটাউন উইলমিংটনের সদর দফতর থেকে নৈশভোজ সেরে বেরোচ্ছিলেন বাইডেন। দলীয় নেতাদের সঙ্গে নৈশভোজ সারেন তিনি। সদর দফতর বেরনোর পর দেখেন তাঁর গাড়িটিকে ধাক্কা দিয়েছে অন্য একটি গাড়ি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago