খবর লাইভ : ফের নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড। সময় গড়ালেও কোভিড নিয়ে মানুষের মাথাব্যাথা কিছুতেই পিছু ছাড়ছে না। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৩৫ জনের শরীরে নতুন ভাইরাসের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই মুহূর্তে সারা দেশে কোভিড রোগীর সংখ্যা ১,৭০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার যে পাঁচ জন কোভিডের কারণে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে চার জনই কেরলের বাসিন্দা। এছাড়া, উত্তরপ্রদেশ থেকে এককনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে কেরল কারণ, সেখানেই কোভিডের নতুন একটি রূপের সন্ধান পাওয়া গিয়েছে, যার নাম জেএন.১।
তবে কোভিডের উপরূপ গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তবে সম্প্রতি চিনে জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাত জনের শরীরে মিলেছে ওই উপরূপ। পাশাপাশি সাধারণ কোভিড রোগীর সংখ্যাও নেহাত কম নয়। উল্লেখ্য, বিভিন্ন দেশেই কোভিড নতুন করে মাথা চাড়া দিতে শুরু করেছে। যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে তারা বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে হু আধিকারিকরা জানাচ্ছেন, এই মুহূর্তে বিশ্বে যত কোভিড আক্রান্ত রোগী আছেন, তাঁদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপরূপ। বাকি রোগীর দেহে ঘুরছে জেএন.১। তবে শীতের কাঁপুনির সঙ্গে রোগের দাপট যে আরও বাড়বে তা নিয়ে আশঙ্কাপ্রকাশ চিকিৎসকদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…