প্যারা টিচার নিয়োগে ১০ শতাংশ আসন সংরক্ষণে সায় হাই কোর্টের

খবর লাইভ : প্রায় সাত বছর পরে রাজ্যে প্যারা টিচার নিয়োগে আইনি জট কাটলো। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ আসন প্যারা টিচারদের জন্য বরাদ্দ রাখার কথা ঘোষণা করেছিল সরকার।রাজ্যের ২০১৬ সালের বিজ্ঞপ্তিকে মান্যতা দিল হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তাঁর রায়ে বলেছেন, প্যারা টিচার বা পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত। এতে হস্তক্ষেপ করবে না আদালত। পাশাপাশি প্যারা টিচার নিয়োগ, তাদের কাজের ধরন থেকে শুরু করে কাজের গুরুত্ব-সবটাই অন্যদের থেকে আলাদা। তাই ২০১৭ সাল থেকে স্পেশ্যাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা, মুখ্যসহায়ক এবং সহায়িকাদের দায়ের করা সব মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।

আরও পড়ুনঃ করোনার নতুন সাব-ভ্যারিয়ান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে

একইসঙ্গে বিচারপতি ভট্টাচার্য প্যারা টিচারদের নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছেন। বাম আমলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ৫০ হাজারেরও বেশি পার্শ্বশিক্ষক কর্মরত ছিলেন। কিন্তু অবসর ও অন্যত্র চাকরি পাওয়ার কারণে সেই সংখ্যা কমতে কমতে এখন ৪২ হাজারে ঠেকেছে।যদিও সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন অন্যপক্ষ।
মামলাকারীরা রাজ্যের ওই বিজ্ঞপ্তি খারিজ এবং ওই সংরক্ষণের আওতায় তাদের যুক্ত করার দাবিতে আদালতে গিয়েছিলেন। মামলাকারীদের যুক্তি ছিল, সর্বশিক্ষা মিশন প্রকল্পের সঙ্গে তারাও যুক্ত। তাই এই অধিকার তাদেরও প্রাপ্য। যদিও প্যারা টিচারদের তরফে আইনজীবীর যুক্তি, প্যারা টিচারদের নিয়োগ হয় জেলা প্রজেক্ট অফিসারের মাধ্যমে। ফলে তাদের নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কম। এদের প্রতিদিন ক্লাস করাতে হয়। তাঁদের পরীক্ষা ও খাতা দেখার মতো কাজেও ব্যবহার করা হয়, সেই সংক্রান্ত নথিও আইনজীবী আদালতে তুলে দেন।এরপরই আদালত এই রায় দেয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago