খবর লাইভ : আরও কমল সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন কলকাতার। রবিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। তবে এদিন রাজ্যের একাধিক জেলায় ঠান্ডা আরও বেশি। ৯-১০ ডিগ্রিতে রয়েছে পশ্চিমাঞ্চলের পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের পথে আপাতত কোনও বাধা নেই, সবাভাবিকভাবেই বজায় থাকবে ঠান্ডার দাপট। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন মোটের উপর শুকনোই থাকবে বাংলার আবহাওয়া। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথাওই বিশেষ বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পরিস্থিতিটা ধীরে ধীরে বদলাতে পারে আগামী সপ্তাহের পর থেকে।
অন্যদিকে, মৌসুম ভবন জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর থেকে খানিকটা হলেও বদলাতে পারে পরিস্থিতি। বাড়বে তাপমাত্রা। সে ক্ষেত্রে বড়দিনের মধ্যে খানিকটা হলেও শহরের তাপমাত্রা উপরের দিকে থাকবে। তবে আগামী এক সপ্তাহ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৫ জিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো উপর নীচের সব জেলাকেই ঠান্ডায় জোর টক্কর দিচ্ছে পশ্চিমের জেলাগুলি। কয়েকদিন আগেই পুরুলিয়ার তামামাত্রা নেমে গিয়েছিল ৯ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…