খবর লাইভ : মহেন্দ্র সিং ধোনিকে বিরাট সম্মান বিসিসিআইয়ের। ধোনিকে সম্মান জানাতে তাঁর জার্সি নম্বরটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর ফলে আর কোন ক্রিকেটারের জার্সির পিছনে দেখা যাবে না ৭ নম্বর। এর ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সিও তুলে রাখা হয়েছে।আর এবার তুলে রাখা হবে মাহির জার্সি নম্মর ৭।
এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “তরুণ ক্রিকেটার এবং এখন দলে থাকা ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে যে, ধোনির ৭ নম্বর জার্সি পরতে পারবেন না তাঁরা। নতুন ক্রিকেটারেরা এখন থেকে ১০ এবং ৭ নম্বর বাদ দিয়ে অন্য নম্বরের জার্সি পরবেন।”
ওই কর্তা আরও বলেন,” এই মুহূর্তে ৬০টি নম্বর রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। যাঁরা ভারতীয় দলে রয়েছেন, তাঁরা ছাড়াও যেসব ক্রিকেটার ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন, তাঁরা ওই ৬০টি নম্বরের থেকে নিজেদের জার্সি নম্বর বেছে নিতে পারবে। যদি কোনও ক্রিকেটার দল থেকে বাদ পড়ে যায়, তাহলেও আমরা তার জার্সি নম্বরটি কাউকে দিয়ে দিই না। অভিষেকের সময় একজন ক্রিকেটারের কাছে প্রায় ৩০টি নম্বর থাকে বেছে নেওয়ার জন্য।”
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল। ধোনিই একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। আর ধোনিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…