হাই কোর্টের  বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব!

খবর লাইভ : কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দে-কে আগামী শনিবার ভবানীভবনে তলব করেছে সিআইডি। জমি অংশীদারি সংক্রান্ত মামলায় শনিবার তাঁকে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সল্টলেকে একটি বাড়ির জমি সংক্রান্ত মামলায় তিন ভাই বোনের মধ্যে বিবাদ চলছিল। বড় ভাইয়ের বেশ কিছু তথ্য আইনজীবী প্রতাপ দে জানেন বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এই মামলার সাক্ষী হিসেবে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি দেখে পাঠিয়েছে। সিআইডি সূত্রে খবর এর আগেও প্রতাপ দে -কে নোটিশ পাঠানো হয়েছিল। গতকাল দ্বিতীয় নোটিশ পাঠায় রাজ্য পুলিশের গোয়েন্দারা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি। বিধাননগর নর্থ থানায় সল্টেকের এই বাড়ি ঘিরে শরিকি বিবাদের অভিযোগ দায়ের হয়। এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। পুলিশ কর্তারা মনে করছেন এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী বিচারপতি অমৃতা সিনহার স্বামী। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তিন ভাই বোনের জমি সংক্রান্ত মামলায় বড় ভাই উৎপল মজুমদারের সঙ্গে প্রতাপ দে-র ভাল সম্পর্ক থাকায় তাঁর থেকে বেশ কিছু তথ্য নেওয়া প্রয়োজন বলেই মত সিআইডি কর্তাদের। সেই কারণেই আগামিকাল ভবানীভবনে বিচারপতি সিনহার স্বামীকে তলব করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago