লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে হাই কোর্টে রিপোর্ট পেশ ইডি-র

খবর লাইভ : ইতিমধ্যেই ইডি-র কাছে জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির ডিরেক্টরের নথি৷ মঙ্গলবার ইডি-র আইনজীবী আদালতে জানান, লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও ৫,৫০০ পাতার নথি জমা দিয়েছেন৷ এর পরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? অল্প কথায় মুখবন্ধ খামে ইডি-কে প্রশ্নের জবাব দিতে বলেছিল আদালতে৷ বৃহস্পতিবার সেই জবাব জমা পড়ল হাই কোর্টে। বৃহস্পতিবারই বিচারপতি সিনহার বেঞ্চে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বিচারপতি সেই রিপোর্ট গ্রহণ করেছেন৷ জানিয়েছেন, রিপোর্ট দেখার পরেই যা বলার বলবেন৷

আরও পড়ুনঃ রেশন দুর্নীতিতে ধৃত বালুর স্ত্রী-কন্যার ৫৮টি ফিক্সড ডিপোজিটে কোটি কোটি টাকা!

প্রসঙ্গত, অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এই সংস্থার ছ’জন ডিরেক্টরের নাম, তাঁদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেনের হিসাব,এই সংস্থার ক্লায়েন্ট কারা, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিইও অভিষেক ও তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ নিওগ সংক্রান্ত তথ্য ইত্যাদি জানাতে বলা হয়েছিল হাই কোর্টে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago