খবর লাইভ : সংসদে শীতকালীন অধিবেশন চলাচাকীল হঠাৎই আতঙ্ক ছড়াল৷ ভাষণ দিতে দিতে হঠাৎই চমকে উঠলেন পশ্চিমবঙ্গের সাংসদ খগেন মুর্মু৷ আর সেই ভিডিও ধরা পড়ল ক্যামেরায়৷ স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে৷ কী ভাবে দর্শকাসন থেকে এক ব্যক্তি ও মহিলা ঝাঁপ দিলেন সাংসদদের আসনে, সেই নিয়েই প্রশ্ন উঠছে৷ উল্লেখ্য, ২০০১ সালের এই ১৩ ডিসেম্বরই সংসদ হামলার ঘটনা ঘটেছিল৷ সেই কুখ্যাত জঙ্গি হামলার স্মৃতি ফের উস্কে দিল আজকের এই ঘটনা৷
প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মোট দু’জন এই কাণ্ড ঘটিয়েছিলেন৷ প্রাথমিক ভাবে তাঁদের ধোঁয়ার বাজি হাতে ছিল৷ কিন্তু এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি৷ গত ডিসেম্বরের ১৩ তারিখে খলিস্তানি সংগঠক হুমকি দিয়েছিলেন সংসদ ভবন আক্রমণের৷ আর সেই দিনেই এই ঘটনা আলাদা করে আতঙ্ক ছড়িয়েছে৷
বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, ‘আমরা বুঝতেই পারিনি প্রথমে৷ তারপর দেখলাম গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছেন দু’জন৷ আমাদের সামনেই৷ প্রথমে বলা হল কোনও ধরনের গ্যাস বাজি তাঁদের হাতে রয়েছে৷ কিন্তু এখনও বিষয়টি স্পষ্ট নয়৷ এটি আমাদের একেবারে চোখের সামনে ঘটল৷
ভিডিওতে দেখা গিয়েছে, কী ভাবে সাংসদের আসনে লাফ দিয়ে পড়লেন এক ব্যক্তি৷ তারপর তিনি লাফ দিয়ে দিয়ে সাংসদদের আসন পার করছিলেন৷ এমন সময় তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষী থেকে সাংসদরা৷ আপাতত পুলিশ নিজের হেফাজতে নিয়েছে দু’জনকেই৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…