ভাগ্যিস রবীন্দ্রনাথ জীবিত নেই, কী যে করতেন? বিশ্বভারতী মামলায় অসন্তুষ্ট বিচারপতি সেনগুপ্ত

খবর লাইভ : বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মামলায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তার পর্যবেক্ষণ, রবীন্দ্রনাথ জীবিত থাকলে আপনারা তো তাঁকেও অভিযুক্ত করে দিতেন।এদিন বিচারপতি সেনগুপ্ত বলেন, আপনারা আগে ধারা যোগ করে দেন, পরে তদন্ত করে দেখেন আদৌ ধর্তব্যযোগ্য অপরাধ কি না? ভাগ্যিস রবীন্দ্রনাথ জীবিত নেই। কী যে করতেন?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর লেখা চিঠি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে রবীন্দ্রনাথের লেখা প্রসঙ্গে দীর্ঘ আলোচনার কথা ছিল। এদিন সেই চিঠি দেখে বিচারপতি প্রশ্ন করেন, ‘এটায় ধর্তব্যযোগ্য অপরাধ কী আছে?’ রাজ্য উত্তর দেয়, ‘তদন্ত করে দেখতে হবে।’
এরই পাশাপাশি তার নির্দেশ, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। আদালতের নির্দেশ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট পেশ করা যাবে না, কোনও ফাইনাল রিপোর্টও দেওয়া যাবে না।
এদিন ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, প্রাথমিক অনুসন্ধান না করেই পুলিশের অভিযোগের ভিত্তিতে ধর্তব্যযোগ্য অপরাধ হয়ে গেল? এফআইআর দায়ের করা হল? সুপ্রিম কোর্টের গাইডলাইন দেখা হল না? আগামী ১১ জানুয়ারি বিকেল তিনটেয় এই মামলার রায় দেবে আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago