খবর লাইভ : এবার আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর দফতরের কর্তারা। বুধবার সাতসকালেই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা সোহরাব আলির বাড়িতে হানা দেন। তবে শুধু সোহরাব নন, এদিন সকালে বার্নপুরের এক প্রোমোটার ইমতিয়াত আলির বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করেছেন গোয়েন্দারা। তবে ঠিক কী কারণে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে কেন্দ্রীয় সংস্থার হানা প্রসঙ্গে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এসব করে কিছুই প্রমাণ করা যাবে না। নির্বাচন এগিয়ে আসতেই অবিজেপি রাজ্যগুলিতে মোদি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে শুধুমাত্র সবাইকে হেনস্থাই করছে।
সূত্রের খবর, এদিন ভোর ৫টা নাগাদ আসানসোলে সোহরাবের দুটি বাড়িতে পৌঁছে গোটা বাড়ি ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুটি বাড়িতেই জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধকারিকরা। স্থানীয় সূত্রে খবর, হীরাপুরের শেখ আলির ছেলে সোহরাব আলী। শেখ আলি পেশায় গাড়ির চালক হলেও তাঁর মূল ব্যবসা ছিল লোহার। সেইসূত্র ধরেই সোহরাব আলি লোহার কারবারে নামেন। অভিযোগ, লোহার ব্যবসার আড়ালে ধরমপুরে বেআইনি কাঁটা চালানো,বার্নপুরে রেল ওয়াগেন ব্রেকিং করা, ইস্কো কারখানায় লোহার স্ক্র্যাপের বেআইনি ধান্দা সহ নানা আভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তাঁর এই আর্থিক প্রতিপত্তির হিসাব নিকেশ দেখতেই আয়কর গোয়েন্দাদের হানা বলে মনে করা হচ্ছে।
তবে এদিন শুধু আসানসোলই নয়, দুর্গাপুর, রানিগঞ্জ সহ মোট ৬ থেকে ৭ জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালায় বলে অভিযোগ। এদিন আয়কর দফতরের মোট ৭০ আধিকারিক ১০টি দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বলে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…