খবর লাইভ : ভোরবেলা প্রবল কম্পনে জেগে উঠল আফগানিস্তান। জুরম শহরের ১৫ কিমি দূরে অনুভূত হয় প্রবল কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২ দেখা যায়। যদিও ভূমিকম্পে হতাহতের কোনও খবর এপর্যন্ত পাওয়া যায়নি। এর আগে সোমবারও ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল ৪.৪।
মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ৩৫ নাগাদ হিন্দুকুশ এলাকায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬০কিমি গভীরে। যা ১২ হাজার জনবসতির জুরম শহর থেকে ১৫কিমি দূরে। মৃদু কম্পন অনূভূত হয় ফৈজাবাদ, ফরখর, আশকাসাম শহরেও। যে এলাকায় ভূমিকম্প হয় তার ভূমিরূপ অতি সংবেদনশীল।
সম্প্রতি অক্টোবরে আফগানিস্তানে প্রবল ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়। আহত হয় ৯ হাজার মানুষের বেশি। এমনকি আফটারশকেও মৃত্যু হয়েছে ১০০-র বেশি মানুষের। তালিবান প্রশাসন এই ভূমিকম্পকে সবথেকে মারাত্মক ভূমিকম্প দাবি করে। সেই ভূমিকম্পের পরে বেশ কয়েকবার হালকা কম্পনে শিউরে উঠেছে প্রতিবেশী দেশ। আবহাওয়াবিদদের অনুমান ক্রমাগত ভূমিকম্পের ফলে দুর্বল হয়ে পড়ছে হিন্দুকুশ পর্বতের ভূমিরূপ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…