খবর লাইভ : গোলাপি বলের ভবিষ্যৎ কি, কী ভাবছে ভারতীয় বোর্ড? এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন, মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। আপনাদের মনে থাকবে, বেশির ভাগ ম্যাচই দু’-তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে।
গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জানা যাচ্ছে, তারা এই ধরনের টেস্ট আয়োজন করতে বা খেলতে খুব একটা উদ্যোগী নয়। পরের বছর ভারত একটিও দিন-রাতের টেস্ট খেলবে না। পুরুষ বা মহিলা কোনও দলেরই দিন-রাতের টেস্ট রাখা হয়নি। মূলত দ্রুত এই টেস্টের ফয়সালা হয়ে যাওয়ার কারণেই আপাতত গোলাপি বলের টেস্ট না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন,” মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। আপনাদের মনে থাকবে, বেশির ভাগ ম্যাচই দু’-তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকে চায় টেস্ট ম্যাচ গড়াক চার-পাঁচ দিন। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তাহলে আমরা আরও বেশি গোলাপি বলের টেস্ট আয়োজন করতে পারি।”
এরপর তিনি আরও বলেন,” শেষবার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে কেউই আগ্রহ দেখায়নি। আমরা ইংল্যান্ডের সঙ্গে দিন-রাতের টেস্ট নিয়ে কথা বলেছিলাম। তবে রাতারাতি হবে না। ধীরে ধীরে এগোতে হবে।”
এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া চারটি গোলাপি বলের টেস্ট খেলেছে। জিতেছে তিনটি, হেরেছে একটি। শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট খেলেছিল ভারতীয় দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…