খবর লাইভ : ২০১৯ সালের ৫ অগস্ট থেকে ২০২৩ সালের ১১ ডিসেম্বর – দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের নীতিগত সিদ্ধান্তের নিরিখে সেই সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ চার বছর আগে ৫ অগস্ট জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল। আর এবার ১১ ডিসেম্বর সেই মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট।
সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে যে সব মামলা দায়ের হয়েছিল, আগামী সোমবার সেই মামলার রায়দান করবেন সুপ্রিম কোর্ট। ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার যে সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার, তা নিয়ে একগুচ্ছ পিটিশন জমা পড়ে। সেগুলি মিলিয়ে যে মামলা শুনছিল শীর্ষ আদালত, সেই মামলার রায়দান করবে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
১৬ দিন শুনানির পরে চলতি বছরের ৫ সেপ্টেম্বর সেই মামলার রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। যে বেঞ্চে আছেন বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত।
আরও পড়ুনঃ নিরাপত্তা এবং সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন!
নিজেদের দ্বিতীয় দফার গোড়াতেই যে সিদ্ধান্ত মোদী সরকার, সেটার আইনি ভাগ্য নির্ধারিত হতে চলেছে মোদী সরকারের দ্বিতীয় দফার একেবারে শেষলগ্নে। ২০১৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার মাসকয়েকের মধ্যেই জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। যে ধারার আওতায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পায়। জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। আর সেই সোমবার সুপ্রিম কোর্ট যখন সেই মামলার রায় দেবে, তার কয়েক মাস পরেই লোকসভা ভোট হবে।
প্রাথমিকভাবে ২০২০ সালের মার্চে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে সেই মামলাটি নথিভুক্ত হয়েছিল। যা সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চে স্থানান্তরের দাবি তুলেছিলেন কয়েকজন মামলাকারী। যদিও সেই আর্জি গৃহীত হয়নি। পাঁচ সদস্যের বেঞ্চেই শুনানি হয়। চলতি বছর ২ অগস্ট থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়।
শুনানির শেষের দিকে সুপ্রিম কোর্ট জানতে চায় যে জম্মু ও কাশ্মীরকে কবে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, তা নিয়ে কোনও সময়সীমা ঠিক করা হয়েছে কিনা। কেন্দ্রের তরফে জানানো হয়, রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। কিন্তু সেটা ঠিক কতদিনের মধ্যে হবে। তা জম্মু ও কাশ্মীরের ইতিহাস বিবেচনা করে এখনই হলফ করে বলা সম্ভব নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…