খবর লাইভ : হোটেল থেকে উদ্ধার হল একই পরিবারের চার জনের ঝুলন্ত দেহ। উত্তরপ্রদেশের বারাণসীর এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, চার-পাঁচ দিন আগে থাকার জন্য হোটেলের একটি ঘর ভাড়া নিয়েছিল ওই পরিবার। ৬ ডিসেম্বর পরিবারের এক সদস্যের কাছে হোটেলের ম্যানেজার জানতে চেয়েছিলেন তাঁরা কখন ঘর ছাড়ছেন। ওই সদস্য তখন জানিয়েছিলেন, ৭ ডিসেম্বর সকালেই ঘর ছেড়ে দেবেন। কিন্তু দেখা যায়, ৬ ডিসেম্বরই ওই পরিবার ‘চেক আউট’ করেছেন।
এর পরই বৃহস্পতিবার সকালে ঘর থেকে চার জনের দেহ উদ্ধার হয়। আর এখানেই তৈরি হয়েছে রহস্য। পুলিশ একটি প্রশ্নের উত্তর খুঁজছে। ভাড়া নেওয়ার পরের দিন ঘর ছাড়ার কথা বলেও আগের দিন কেন ‘চেক আউট’।হোটেলের রেজিস্টার খাতায় লেখা তারিখ নিয়ে হোটেলের ম্যানেজার এবং কর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ।
আরও পড়ুনঃ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা সকলেই অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার মাণ্ডা পেটা এলাকার। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আর্থিক অনটনের কারণে মানসিক চাপে ছিল ওই পরিবার। দু’মাস ধরে এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর বারাণসীর একটি হোটেলে তারা ওঠেন দিন চারেক আগে। ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। টাকাপয়সা নিয়ে বিবাদ চলছিল। আর্থিক অনটনও চলছিল। আর সে কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন বলে ওই সুইসাইড নোটে লেখা আছে। পুলিশ মৃতদের পরিবারের পরিজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…