লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ, ওরা বস্ত্রহরণ শুরু করেছে; এবার মহাভারতের যুদ্ধ দেখবে : হুঙ্কার মহুয়ার

খবর লাইভ : তাঁর বিরুদ্ধে এথিক্স কমিটির তৈরি করা রিপোর্ট শুক্রবারই পেশ হল সংসদে। শুক্রবারই বাতিল হয়ে যেতে তাঁর সাংসদ পদ। কিন্তু এদিন মহুয়া মৈত্রর শরীরী ভাষায় একেবারেই উদ্বেগ বা আশঙ্কার লেশমাত্র দেখা গেল না। উলটে হাসিমুখে সংসদে ঢুকলেন তিনি। সেই সঙ্গে সরকার পক্ষকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে গেলেন তৃণমূল সংসদ।

সংসদের ঢোকার মুখে কাজী নজরুল ইসলামকে উদ্ধৃত করে মহুয়া বলে গেলেন, “অসত্যের কাছে কভু নত নাহি কর শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।” তৃণমূল সাংসদের হুঙ্কার, “মা দুর্গা এসে গেছে, এবার দেখা যাক কী হয়!” মহুয়ার দাবি, “ক্ষমতার নেশায় বিবেকহীন হয়েছে সরকার। ওরা আগে বস্ত্রহরণ শুরু করেছে, এবার মহাভারতের যুদ্ধ দেখবে।”

আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে দু’সপ্তাহের জন্য বাতিল ১০ জোড়া দূরপাল্লার ট্রেন
লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ নিয়ে উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এথিক্স কমিটির রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের দাবি। কিন্তু মহুয়া ইস্যুতে শীতকালীন অধিবেশনের প্রথম চারদিন কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র।
শেষে শুক্রবার ওই প্রস্তাব পেশ হল।এদিন সংসদের কার্যবিবরণীতে মহুয়া ইস্যুর উল্লেখও রয়েছে। সরকার পক্ষ চাইছে আধ ঘণ্টায় বিষয়টির নিষ্পত্তি করতে। তবে তৃণমূলের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিক বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দেওয়া উচিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago