বিচারপতি সিনহা ও তাঁর স্বামীর বিরুদ্ধে এফআইআর বাতিলের আবেদন খারিজ করল হাই কোর্ট

খবর লাইভ : মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এই যুক্তিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ও তাঁর আইনজীবী স্বামী সংক্রান্ত একটি মামলায় এফআইআর বাতিলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

এক বৃদ্ধার সম্পত্তিগত বিষয় নিয়ে মামলাটি খারিজ করে দিল হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, যেহেতু একই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্ট এই মামলা শুনতে চায় না।

আরও পড়ুনঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে মুগ্ধ বলিউড
আইনত পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে বলে এক বৃদ্ধা অভিযোগ করেছিলেন। তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন হাইকোর্টের বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন ওই আইনজীবী। সেই মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এফআইআর খারিজের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের এক সদস্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago