খবর লাইভ : কথা দিয়ে কথা রাখলেন। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন সলমন খান। চলতি বছরেই বাংলার মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন এবার ফিল্ম ফেস্টিভ্যালে তিনি আসবেন। আর দাবাং খান মানেই “এক বার যো ম্যায়নে কমিটমেন্ট কর দিয়া, ফির ম্যায় আপনে আপ কি ভি নেহি শুনতা”।
সলমন খান মানেই তাঁর হাঁটা চলা, কথা বলার মধ্যে একটা আলাদা স্টাইল। অনুষ্ঠানে উপস্থিত টেলি জগতের সব তারকারাই বললেন আজ শুধুই টাইগারের টানে ছুটে আসা। তাঁর বক্তব্য শোনার জন্য যে দর্শকরা মুখিয়ে ছিলেন সেটা নতুন কিছু নয়, তাই শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, মহেশ ভটদের পর যখন পোডিয়ামের সামনে এসে দাঁড়ালেন সলমন, ব্যাকগ্রাউন্ডে তখন ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সিগনেচার টিউন বাজছে। কেতাদুরস্ত স্টাইলে দাঁড়িয়ে কিছুটা সময় নিলেন।
ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানে কলকাতায় শো করার আগে বাংলার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে অবাক হয়ে গেছিলেন সলমন। সেই প্রসঙ্গ টেনে এদিনও প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে। সলমন বললেন, “আমার হিংসে হচ্ছে যে দিদি আমার থেকেও এত ছোট বাড়িতে এত কম জায়গায় থাকেন।”
এ বছরের চলচ্চিত্র উৎসবে থিম গান গেয়েছেন অরিজিৎ সিং। সেই গানের তালে সলমনের সঙ্গে স্টেপ মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মুখ্যমন্ত্রী হয়েও যেভাবে তিনি সাবলীল ভঙ্গিমায় সকলের সঙ্গে মিশে যেতে পারেন তাতে বিস্মিত বলিউডের তারকারা। সুপারস্টার এদিন মঞ্চে বলেন যে, শেষবার কলকাতায় কনসার্ট করতে এসে তাঁর মনে হয়েছিল শহরের সব মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। কিন্তু এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তাকে ছাপিয়ে গেছে। তাঁর চোখে এটাই সর্ববৃহৎ ফিল্ম ফেস্টিভ্যাল বলে মন্তব্য করেন তিনি।
এতক্ষণ মঞ্চ ছিল সলমনের, এবার লাইম লাইট কাড়লেন মমতা। ভাইজানের থেকে বাংলায় সিনেমার শুটিং করার প্রতিশ্রুতি আদায় করেই ছাড়লেন।
মুখ্যমন্ত্রী এদিন নিজের আঁকা ছবি উপহার দেন সলমন খানকে। উদ্বোধনী অনুষ্ঠান যখন শেষ হচ্ছে ঘড়ির কাঁটা প্রায় সাতটা ছুঁই ছুঁই। কলকাতার আতিথেয়তায় মুগ্ধ সলমন, ভাইজান জ্বরে কাবু তিলোত্তমা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…