খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। তদন্তে স্পষ্ট, ওই পড়ুয়ার মৃত্যুর জন্য দায়ী র্যাগিং। এই ঘটনার পিছনে কিছু প্রাক্তনী ও বর্তমান ছাত্রের দিকে সরাসরি অভিযোগের আঙুল উঠেছিল। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়েছিল।
এবার বিশ্ববিদ্যালয়ের ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি। দ্রুত শাস্তির সুপারিশ করা হয়েছে কমিটির তরফে।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অরিত্র মজুমদার ওরফে আলুকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র্যাগিং কমিটি। একই সঙ্গে কলেজের আরও এক পড়ুয়া রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি।
কলেজের পাঁচ জন ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার ও চার সেমেস্টারের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র্যাগিং কমিটি। একইসঙ্গে কলেজের আরও ২৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…